আজ মঙ্গলবার ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১২, ২০২১, ৫:২৭ অপরাহ্ণ




ময়মনসিংহে ডিবির অভিযানে ৭০ বোতল বিদেশি মদসহ গ্রেফতার দুই

ময়মনসিংহ জেলা গোয়ান্দা পুলিশের (ডিবি) প্রায় দুই লাখ টাকা মুল্যের অভিযানে ৭০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার হয়েছে। মঙ্গলবার ভোর রাতে নগরীর গোলপুকুরপাড় ঈশান চক্রবর্তী রোডের জনৈক মোয়াজ্জেম হোসেনের বাসার সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, কিশোরগঞ্জের বাজিতপুরের সুজন ঘোষ ও স্বদেশী বাজারের তপন পাল। ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে আন্তঃজেলা মাদক ব্যবসায়ীদের একটি চক্র কয়েক খন্ডে বিভক্ত হয়ে ময়মনসিংহ নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ মাদক কেনাবেচা নতুন করে বাড়িয়ে দিয়েছে। প্রতি মুহুর্তে বিভিন্ন সীমান্ত পথে এ সব চক্র বিদেশি মদ দেশের অভ্যন্তরে এনে খুচরা ও পাইকারি বিক্রি করছে। যা দুর্গাপূজাকালীন সময়ে আইন শৃংখলা নিয়ন্ত্রণে মারাত্মক প্রভাব ফেলতে পারে। এমন আশংকায় চৌকস দায়িত্বশীল পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ অভিযান শুরু করে। ডিবির এসআই কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ নগরীর বিভিন্ন এলাকায় সোমবার রাতভর অভিযান পরিচালনাশেষে মঙ্গলবার ভোর রাতে গোলপুকুরপাড় ঈশান চক্রবর্তী রোডের জনৈক মোয়াজ্জেম হোসেনের বাসার সামনে থেকে ৭০ বোতাল বিদেশী মদসহ দুই চোরাকারবারীকে গ্রেফতার করে। যার আনুমানিক মুল্য প্রায় দুই লাখ ১০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা হলো, কিশোরগঞ্জের বাজিতপুরের সুজন ঘোষ ও স্বদেশী বাজার (বাবলা ঘোষ) এর বাসার ভাড়াটিয়া তপন পাল। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। এদিকে দুর্গাপূজা সামনে থাকায় এই বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ এবং মোটা টাকা গচ্ছা যাওয়ার খবরে এক শ্রেনীর মাদক ব্যবসায়ী ও মৌসুমী মাদকসেবী হতাশ হয়ে পড়েছে বলে নগরীতে প্রচার পায়। তবে মাদক ব্যবসায়ী চক্রটি দুর্গাপূজাকে সামনে রেখে মৌসুমী মাদকসেবিদের মাঝে আনন্দ দিতে আবারো চোরাপথে মাদক ক্রয়বিক্রয়ে তৎপর হয়ে উঠেছে। মাদক ও চোরাকারবারিদেরকে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১