আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
মো. সেলিম || ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১০, ২০২১, ৩:১১ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে দশম শ্রেণির শিক্ষার্থীরা ৭০ভাগ সিলেবাস কমানোর দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি ভাবে ২২সালের এসএসসি পরীক্ষার জন্য নিদ্ধারিত সিলেবাসের ৭০ভাগ পরিবর্তন চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সোহাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার উপজেলার ঈশ্বরগঞ্জ-আঠারবাড়ী সড়কে ওই বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা দাবি করে জানায়, ২০২১সালে অনুষ্ঠিত পরীক্ষার নিয়ম ও সিলেবাস অনুযায়ী তাদের ২০২২ সালের এসএসসি পরীক্ষা নিতে হবে। করোনাকালীন সময়ে বিদ্যালয় বন্ধ থাকায় তাদের লেখাপড়ার অনেক ক্ষতি হয়েছে। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি বিভিন্ন দিবসের বন্ধ থাকবে। তাই আগামী দিন গুলোতে এই সময়ের মধ্যে সিলেবাস সম্পুন্ন হবে না বলে তারা দাবি করে। মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন, আশরাফুল ইসলাম সাগর, হাফসা আক্তার রিতু, নাবিল, ফেরদৌস আরা রতœা, দালামিন হাসান তামিম প্রমূখ।

সোহাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ কুমার বনিক বলেন, সরকারি ভাবে দেয়া দশম শ্রেণির সিলেবাস পরিবর্তন চেয়ে কিছু শিক্ষার্থী মানববন্ধন করার চেষ্টা করলে তাদেরকে ফিরিয়ে আনা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া জানান, সোহাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করছে খবর পেয়ে পুলিশ গেলে ১৫মিনিটের মধ্যেই তারা কর্মসূচি শেষ করে।

উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন বলেন, সরকারের দেওয়া সিলেবাজ পরিবর্তনের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন করেছে আমার জানা নেই। বিষয়টি আমি দেখছি।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১