আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
শ্যামল ঘোষ || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৯, ২০২১, ১২:৪৭ পূর্বাহ্ণ




গৌরীপুরে পূজামন্ডপে আলোক সজ্জার পুরো প্রস্তুতি

ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (৮অক্টোবর/২০২১) মন্ডপে মন্ডপে প্রতিমার সাজসজ্জার কাজ শেষ করেছেন মৃৎশিল্পীরা। শহরের প্রধান বিপনী বিতানগুলোতে শুরু হয়েছে কেনাকাটা। আত্মীয়-স্বজনের বাড়িতে নিমন্ত্রণ আর উপঢৌকনও পৌঁছে গেছে। চলছে মন্ডপ এলাকার আলোকসজ্জার কাজ, বাহারী তোরণ নির্মাণ। বৃহস্পতিবার রাতে শহরের দুর্গাবাড়ি পুজামন্ডপ, মাস্টারবাড়ি পুজামন্ডপ ও পুর্বদাপুনিয়া মন্দির ঘুরে দেকা যায়, প্রত্যেকটি মন্ডপে জ¦লে উঠেছে রঙিন বাতি। এ বছর উপজেলায় ৬০টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালন করা হবে।
এ দিকে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ পাবলিক হলে ইউএনও হাসান মারুফের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অরুন চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র কর, কালীখলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু প্রমুখ। সভায় জানানো হয়, এবছর গৌরীপুরে স্থায়ী ও অস্থায়ী ৬০টি মন্দিরে শারদীয় দুর্গোৎসবের পুজা অর্চনা অনুষ্ঠিত হবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১