আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৮, ২০২১, ৬:১৮ অপরাহ্ণ




ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ও মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার একডজন

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও মাদক ব্যবসায়ীসহ একডজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, শিক্ষা নগরী ময়মনসিংহের আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত রাখতে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে নিয়মিত পুলিশী অভিযান, রাত্রীকালিন পুলিশ টহল চলছে। এছাড়া বিট পুলিশের মাধ্যমে ছোট খাট অপরাধ নিরসনের জন্য বিট পুলিশিং কার্যক্রমকে তরান্বিত করতে প্রতিটি বিটে মতবিনিময় চলছে। তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় সিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আবু বক্কর রিপন(বিডিআর) নামে একজন এবং জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত মোঃ আলম মিয়া, মাহমুদ ওরফে সামদী, মন্তাজ ওরফে মন্তা ও সাদ্দাম হোসেন নামে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলো, সজিব ঋষি, মোঃ জাহিদ ও এমদাদুল হক। এছাড়াও চুরি এবং পূর্বের মামলায় আরো জনসহ একডজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের নামে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। অপরাধে নিয়ন্ত্রণে রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১