জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র মৃত্যুতে ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (৪ অক্টোবর/২১) উপজেলা ও পৌর জাতীয় পার্টির উদ্যোগে শোকর্যালি, দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করে।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি শামছুজ্জামান জামাল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, জিয়া উদ্দিন বাবলু ছিলেন রাজনৈতিক কর্মীবান্ধব ও দেশপ্রেমিক। সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল গফুর।
বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি ডা. আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক জহিরুল হুদা লিটন, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মো. সাদেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অলি উল্লাহ, সিধলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনতাজ উদ্দিন, মাওহার ইউনিয়নের সভাপতি হামিদুর রহমান কাচন, সাধারণ সম্পাদক শফি উদ্দিন মিনা, সাংগঠনিক সম্পাদক জয়দুল ইসলাম, সহনাটী জাতীয় পার্টির সহসভাপতি আবুল হোসেন, রামগোপালপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, জেলা ছাত্র সমাজের মো. সাদমান জাওয়াদ, ছাত্র সমাজের উজ্জল মিয়া প্রমুখ।