আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৪, ২০২১, ৯:০৮ অপরাহ্ণ




গৌরীপুরে মাদরাসা শিক্ষকের করোনা পজেটিভ ॥ পরিচ্ছন্ন কর্মীও জ্বরে আক্রান্ত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কাউরাট আকবরীয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক এ কে এম নুরুল ইসলাম করোনা পজেটিভ হয়েছেন। বিষয়টি সোমবার (৪ অক্টোবর/২০২১) নিশ্চিত করেন গৌরীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম। তিনি জানান, কোভিড-১৯ পজেটিভ হওয়ার বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ কে এম নুরুল ইসলাম নেত্রকোণা জেলার পুর্বধলা উপজেলার আলমপুর গ্রামের মৃত আব্দুল হেকিম মুনশীর পুত্র। তিনি জানান, গত ২২ সেপ্টেম্বর তিনি জব্র জ্বর  অনুভূতি অনুভব করেন। মাত্রাতিরিক্ত শ্বাস-কষ্ট ও জ্বর আক্রান্ত হওয়ায় শরীরের অবস্থা খারাপ দেখা দেয়। ২৮ সেপ্টেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ৩০ সেপ্টেম্বর তার কোভিড-১৯ পজেটিভ আসে। তিনি হাসপাতালের ২৮নং ওয়ার্ডের ৭২৯নং বেডে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তার স্ত্রী খালেদা আক্তার জানান, এ কে এম নুরুল ইসলামের লান্সের ৩২শতাংশ আক্রান্ত। শারীরিক অবস্থা অনেকট খারাপ। প্রচুর শ^াসকষ্ট। তিনি সবার নিকট দোয়া চেয়েছেন।
মাদরাসার সুপার আল মামুন আকন্দ জানান, তিনি সর্বশেষ ২২ সেপ্টেম্বর শ্রেণিকক্ষে পাঠদান করেছেন। জ¦র অনুভূত হওয়ার পর থেকে তিনি ছুটিতে রয়েছেন। তিনি আরো জানান, স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে জ¦রে আক্রান্ত পরিচ্ছন্ন কর্মী মো. ইমান আলী রোববার থেকে ছুটিতে রয়েছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১