আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৪, ২০২১, ২:৪৮ অপরাহ্ণ




ময়মনসিংহে ডিবির অভিযানে ২৪০ গ্রাম হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে জেলা গোয়ান্দা পুলিশের (ডিবি) অভিযানে আলোচিত ৫ হেরোইন ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এদের মধ্যে তিনজন নারী মাদক ব্যবসায়ী। তাদের কাছ থেকে ২৪০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। শনিবার পৃথক অভিযান তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসাবে শনিবার এসআই শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ বিভাগীয় নগরীর জিলা স্কুলের সামনে তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ২শত গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। মাদক ব্যবসায়ীরা হলো, তারাকান্দার হরিপুর নামাপাড়া বর্তমান মোহাম্মদ আলী রোডস্থ জনৈকা ডাঃ মেহনাজ তাবাসসুম এর বাসা ভাড়াটিয়া রোজিনা আক্তার রোজি (স্বপ্না), কোতোয়ালীর ভবানীপুরের মোছাঃ নাজমা আক্তার ও নান্দাইলের মোছাঃ হাসনা বেগম।
অপর অভিযানে এসআই সোহরাব আলী সংগীয় অফিসার দিঘারকান্দা বাইপাস থেকে আরো দুই হেরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদেও কাছ থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। মাদক ব্যবসায়ীরা হলো, মুক্তাগাছার ঘাটুরীর উজ্জল মিয়া ও মোঃ শরিফ। গ্রেফতারকৃতদেও বরাত দিয়ে ওসি জানান, তারা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ নগরীতে পাইকারী ও খুচরা হেরোইন ব্যবসা করে আসছে। হেরোইন উদ্ধারের ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে। রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০