আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৩, ২০২১, ৬:১৪ অপরাহ্ণ




নিরাপদ বাসযোগ্য নগরী গড়তে কোতোয়ালী পুলিশের রাত্রীকালিন অভিযানে স্বস্থি

নিরাপদ, বাসযোগ্য ও শান্তিপ্রিয় নগরী গড়তে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। সন্ধ্যা হলেই চলে এই অভিযান। ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী, চিহ্নিত চোর, ঠেকবাজরোধে প্রায় প্রতিরাতেই চলে এই অভিযান। পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশনা ও পরিকল্পনায় কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে এই অভিযান চলছে। বেশ কিছু অপরাধী ইতিমধ্যে গ্রেফতার হওয়ায় নগরবাসী অনেকটা সস্থিবোধ করছে।

নগরবাসীর মতে, গত কিছুদিন ধরে হঠাৎ করেই বিভাগীয় নগরী ময়মনসিংহে চুরি, ছিনতাই, ঠেকবাজি, মাদক ব্যবসায়ীদের দাপট বৃদ্ধি, বিভিন্ন ছাত্রাবাসে বহিরাগত ছাত্রদের উপর স্থানীয় বখাটেদের অত্যাচার চলছিল। এ ধরনের খবর পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নজরে আসে। পুলিশ সুপারের নির্দেশে কোতোয়ালি মডেল থানার নবাগত ওসি শাহ কামাল আকন্দ অপরাধীদের আইনের আওতায় আনতে কঠোর মনোভাব পোষণ করে নগরীতে অভিযান শুরু করেন। প্রায় প্রতিরাতেই অভিযান। ওসি শাহ কামাল আকন্দ নিজেই পুলিশের শক্তিশালী টিম নিয়ে অপরাধ প্রবন এলাকায় হানা দিচ্ছে। যা কোতোয়ালী পুলিশের রোটিন মাফিক কাজ হয়ে পড়েছে। নগরীর কৃষ্টপুর, বাঘমারা, ডিবি রোড, ব্রাহ্মপল্লী, বলাশপুর, চরপাড়া, নয়াপাড়া, রামকৃষ্ণ মিশন, আকুয়া, সানকিপাড়া, জামতলা, গোহাইলকান্দি, কলেজ রোড, সেনবাড়িসহ নগরীর অলিগলি চষে বেড়াচ্ছে। প্রতিদিন চিহ্নিত মাদক ব্যবসায়ী, চোর, ছিনতাইকারী, ঠেকবাজদের অনেকেই ধরা পড়ছে আইন শৃংখলা বাহিনীর হাতে। নিয়মিত অভিযানে অপরাধীদের মাঝে আতংক দেখা দিয়েছে। অনেক মাদক ব্যবসায়ী, চোর, ছিনতাইকারী এলাকা ছেড়ে পালিয়েছে বলেও খবর রয়েছে। এর পরও কোতোয়ালি পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। কোতোয়ালি পুলিশের এই রাত্রীকালীন বিশেষ অভিযানে নগরীতে ব্যাপক সারা জাগিয়েছে। সাধারণ মানুষের মাঝে সস্থি ফিরে আসছে। রাত্রীকালীন পুলিশের বিশেষ অভিযানে বাসযোগ্য নিরাপদ নগরী উপহার দেয়ার আভাস লক্ষ করা যাচ্ছে বলে নগরময় আলোচনা চলছে। অভিজ্ঞরা এই অভিযান চলমান রাখার দাবি তুলেছেন। এদিকে কলেজ রোড এলাকার বেশ কিছু ছাত্রমেসে শিক্ষার্থীদের উপর স্থানীয় বখাটে, মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ীদের অত্যাচার নির্যাতনের খবরে কোতোয়ালী মডেল থানার নবাগত ওসি শাহ কামাল আকন্দের কৌশলী অবস্থানে মেসে থাকা শিক্ষার্থীরা নিরাপত্তাবোধ করছে। মেসে থাকা শিক্ষার্থীদেও আশ্বস্থ করে ওসি বলেন, অপরাধীরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হবেনা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১