আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
মোস্তাফিজুর রহমান বুরহান || স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২, ২০২১, ১২:১৩ পূর্বাহ্ণ




শাপলা ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডপ্রাপ্তদের গৌরীপুরে সংবর্ধনা

বাংলাদেশ স্কাউটস্ গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর/২০২১) শাপলা কাব ও প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্ত ২২জনকে উপজেলা পরিষদ পাবলিক হলে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি তাদের উপঢৌকন ও ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কাউটের সভাপতি ইউএনও হাসান মারুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, স্কাউট সম্পাদক ও কবুলেন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ হোসেন, জেলা স্কাউট লিডার মোঃ নূরুল আমিন (এএলটি), লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আমেনা বেগম (এএলটি), জেলা স্কাউটসের সহকারী কমিশনার ( সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) বিদ্যুৎ কুমার নন্দী (এএলটি), ইসলামাবাদ সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মো. রুকুন উদ্দিন, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামূল হক সরকার, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুর রহমান, অগ্রদূত নিকেতনের প্রধান শিক্ষক ম. নূরুল ইসলাম, লংক্ষাখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান কামাল হোসেন, লামাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া, ডক্টর এমআর করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইফুল ইসলাম, আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালেক, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক আমিরুল মোমেনীন প্রমুখ।
সংবর্ধিতরা হলেন শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত রাকিবুল হাসান, তামজিদ রহমান শান্ত, রিয়া আক্তার, সুমাইয়া আফরিন, প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন তাসনুভা নূর মেহজাত আঁচল, এসএম নাজমুল হক, মো. মেহেদী হাসান শিপন, মেহেদী হাসান সোহান, ইফতেখার আহমেদ লিয়ন, আজমাঈন নুর সাজিদ, জান্নাতুল নাঈম জাফরীন, তাসনিম নুর নিশাত প্রিয়পা, তীর্থ পাল, সুস্ময় সরকার দিপ্ত, সামী আল জাবির মাহিন, তৌসিফ হাসিন, জাহাঙ্গীর আলম, মো. নাফিজুল ইবনে বাসা তানভীর, শাওন চন্দ্র খাজাঞ্চী, মাসুমা আক্তার ইভানা, জান্নাতুল ফেরদৌস আখিঁ, তাবাসসুম আক্তার শায়লা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০