আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১, ২০২১, ১:৪০ পূর্বাহ্ণ




ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ আওয়ামীলীগ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা জাতীয় ও দলীয় পতাকা, বেলুন এবং পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে সম্মেলন উদ্বোধন করেন।
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী মুক্তাগাছা থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কে এম খালিদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সম্পাদক মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, নান্দাইলের এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন, হালুয়াঘাটের এমপি জুয়েল আরেং, মহিলা আসনের এমপি মনিরা সুলতানা মনি, ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, এডভোকেট বদর উদ্দিন আহমেদ, আহসান মোঃ আজাদ। সম্মেলনে জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট ইমদাদুল হক সেলিম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারজানা শারমীন বিউটিসহ জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামীলীগের সম্মেলনকে কেন্দ্র করে মুক্তাগাছা পৌর আওয়ামীলীগসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের নেতৃত্বে বাধ্যযন্ত্র সহকারে বিশাল মিছিল সহকারে নেতাকর্মীরা উপস্থিত হন। এক পর্যায়ে সভাস্থল কানায় কানায় ভড়ে মুক্তাগাছা মেইন রোড নেতাকর্মীরা ঠাই নেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১