আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৯, ২০২১, ৯:৩২ অপরাহ্ণ




ময়মনসিংহে পিবিআইয়ের অভিযানে ক্লুলেস খুনের রহস্য উদঘাটন ॥ মুলহোতা গ্রেফতার

অজ্ঞাত নৃশংস হত্যাকান্ডের ৬ দিনের মধ্যে হত্যার রহস্য উন্মোচন করলো ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় আবুল হাসানকে নরসিংদীর মাধবদীর ফুলতলা থেকে মঙ্গলবার বিকালে গ্রেফতার করে পিবিআই। বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
গত ২৩ সেপ্টেম্বর নান্দাইলের মোয়াজ্জেমপুর ইউনিয়নের কামালপুর গ্রামের বাহাদুরপুর স্কুলের পাশে অজ্ঞাত বয়স্ক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। কালেঙ্গা গ্রামের চৌকিদার মজিবুর রহমান বাদী হয়ে মামলা করেন।

এ ঘটনায় পিবিআই ডিআইজি বনজ কুমার মজুমদারের তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় ছায়া তদন্তে নামে ময়মনসিংহ পিবিআই। পিবিআইয়ের এসপি গৌতম কুমার বিশ্বাস জানান, চাঞ্চল্যকর, ক্লুলেস ও নৃশংস এই হত্যাকান্ডের ছায়া তদন্তকালে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট প্রযুক্তির মাধ্যমে অজ্ঞাত মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করি। মৃত ব্যক্তি নরসিংদীর শিবপুরের তেলিয়া গ্রামের আঃ ছাত্তারের ছেলে ফজলুল হক (৭৩)।

মঙ্গলবার আবুল হাসানকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়। এসময় আবুল হাসানের কাছ থেকে লুন্ঠিত নগদ টাকা, ২ টি মোবাইল ফোন, আইডি কার্ড ও মৃত ব্যক্তির কাপড়সহ ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র উদ্ধার হয়। পরবর্তীতে আবুল হাসানের সনাক্তে নান্দাইল এলাকায় ঘটনাস্থলের পাশের ধান ক্ষেত হতে হত্যাকান্ডে ব্যবহৃত দা উদ্ধার হয়।

এসপি গৌতম কুমার বিশ্বাস আরো বলেন, মৃত ফজলুল হক তার স্ত্রী সন্তানসহ শ^শুর বাড়ী নান্দাইলে থাকতেন। সাত বছর আগে স্ত্রীর সাথে মনোমালিন্য হলে একাই তার নিজ বাড়ী নরসিংদী খাটেহারা পূর্বপাড়ায় বসবাস করতে থাকেন। আবুল হাসান মৃত ফজলুল হকের বাড়ীতে স্ত্রী নাজমিন আক্তারকে নিয়ে দেড় বছর যাবত ভাড়া ছিলো। ভাড়া থাকার সুবাদে ফজলুল হক এর সাথে আবুল হাসানের সুসম্পর্ক হয়। আবুল হাসানের স্ত্রীর সিজারের জন্য টাকার প্রয়োজন হওয়ায় সে ফজলুল হকের কাছ থেকে সাত হাজার টাকা ধার নেয়। হত্যাকারীর ধারণা ফজলুল হকের কাছে অনেক নগদ টাকা-পয়সা আছে। এ ধারণায় আবুল হাসান পুনরায় তার কাছে টাকা ধার চাইলে ফজুলল হক টাকা নেই বলে। এতে আবুল হাসান ফজলুল হকের প্রতি ক্ষুব্ধ হয় এবং পুরো টাকা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করতে থাকে। পরবর্তীতে কৌশলে ফজলুল হককে নরসিংদী থেকে হত্যাকারীর নিজ বাড়ী নান্দাইলে বেড়াতে নিয়ে আসে। রাতে বাহাদুরপুর স্কুলের পাশে ধান ক্ষেতের আইলে ফজলুল হককে ধারালো দা দিয়ে জবাই করে হত্যা করে এবং দা’টি ঢিল দিয়ে ধান ক্ষেতে ফেলে দেয়। হত্যার পর আবুল হাসান ফজলুল হকের সাথে থাকা ত্রিশ হাজার টাকা ও ২ টি মোবাইল নিয়ে পালিয়ে যায়।
হত্যাকান্ডে আরো কেউ জড়িত আছে কিনা এ বিষয়ে গ্রেফতারকৃত আবুল হাসানকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ চলছে। গ্রেফতারকৃত আবুল হাসানকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০