আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম. এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ।
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৮, ২০২১, ৮:২০ অপরাহ্ণ




উন্নয়ন ও অগ্রযাত্রার আলোক দিশারী শেখ হাসিনা- মসিক মেয়র ইকরামুল হক টিটু

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। জাতির পিতাকে হত্যার মাধ্যমে বাঙালির স্বপ্নকে ধূলিস্মাৎ করার যে অব্যাহত প্রচেষ্টা ছিল তা ভেদ করে জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন এবং অগ্রযাত্রার দিকে দেশকে নিয়ে যাচ্ছেন। তাঁর হাতেই বাংলাদেশ পরিনত হয়েছে উন্নয়নের রোল মডেলে। শুধু জাতীয় নয় আন্তর্জাতিক অঙ্গণে তিনি একজন মহান অনুসরণীয় ব্যক্তিত্ব। তিনি আমাদের উন্নয়ন ও অগ্রযাত্রার আলোক দিশারী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী গণটিকা কর্মসূচির আওতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশন আয়োজিত ময়মনসিংহ মেডিকেল কলেজ কেন্দ্র গণটিকা কার্যক্রম পরিদর্শনকালে মেয়র মোঃ ইকরামুল হক টিটু এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশব্যাপী গণটিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে তার আওতায় নিয়মিত কার্যক্রমের বাইরে সিটি এলাকায় ৭৯ টি বুথে সাড়ে ১৬ হাজার মানুষকে মঙ্গলবার করোনা ভ্যাক্সিন ১ম ডোজ প্রদান করা হবে। বিশ্বের বহু দেশ করোনা টিকা প্রাপ্তিতে প্রবল সংকটের মধ্যে রয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে টিকা প্রাপ্তিতে আমরা ৫ কোটির মাইলফলক স্পর্শ করতে পেরেছি। আমরা সৌভাগ্যবান জননেত্রী শেখ হাসিনার মত প্রধানমন্ত্রী পেয়েছি।
প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর সকল উদ্যোগ যেন সফল হয়। জননেত্রী শেখ হাসিনা সফল হলেই সফল হবে বাংলাদেশ।
টিকাকেন্দ্র পরিদর্শনকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফজলুল কবির, ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ চিত্তরঞ্জন দেবনাথ, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এ ছাড়াও দিনব্যাপী বাংলাদেশ আওয়ামীলীগ জেলা ও মহানগর শাখা ছাড়াও বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠন, আইনজীবি সমিতি আলোচনা সভা, কেককাটা, দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করে। সভায় মেয়র উপস্থিত ছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১