আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৭, ২০২১, ৩:৫৪ অপরাহ্ণ




টিকটকের কারণে সিনেমা থেকে বাদ দীঘি!

‘মানব দানব’ নামে বাংলাদেশের একটি ছবিতে পশ্চিম বঙ্গের নায়ক বনি সেনগুপ্ত কাজ করছেন। শোনা গিয়েছিলো ছবিটিতে বনির বিপরীতে নায়িকা হিসেবে কাজ করবেন দীঘি। দীঘি নায়িকা হবেন- সে বিষয়ে কথাও হয়েছিলো বলে সমকালকে জানিয়েছিলেন তিনি।

কিন্তু হুট করে শনিবার রাতে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান সমকালকে জানান, দীঘি নন, বনির নায়িকা হিসেবে চূড়ান্ত করা হয়েছে শালুক নামে এক নবাগতাকে।

সিনেমাটিতে বনির নায়িকা হিসেবে দীঘি থাকার বিষয়টি মোটামুটি চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত কেন তিনি থাকলেন না? এ বিষয়ে জানতে চাইলে প্রযোজক সেলিম খান জানান, দীঘিকে তিনটি শর্ত দেওয়া হয়েছিল। শর্তগুলোতে রাজি না হওয়ায় তাকে নেওয়া হচ্ছে না।

কী সেই তিন শর্ত? জানতে চাইলে সেলিম খান বলেন, দীঘিকে নায়িকা হিসেবে শাপলা মিডিয়াই প্রথম ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমায় নেয়। পরে আর কাজ হয়নি। সেজন্য তাকে প্রথম শর্ত দেওয়া হয়  পর পর শাপলা মিডিয়ার পাঁচটি ছবি করতে হবে। দ্বিতীয় শর্ত হলো, ফেসবুক বেশি বেশি ছবি বা টিকটকে ভিডিও দেওয়া যাবে না। পরের শর্ত হলো, ১৭ অক্টোবর থেকে শুটিং করতে হবে। কারণ কলকাতার বনি, রজতভ দত্ত এবং ভরত কল শিডিউল দিয়েছেন। তাই শুটিং কোনোভাবেই পেছানো সম্ভব নয়। এসব শর্তে না মেলায় দীঘিকে সিনেমাটিতে ফাইনালি নেওয়া হচ্ছে না।

‘মানব দানব’ পরিচালনা করছেন বজলুর রাশেদ চৌধুরী। আগামী ১৭ অক্টোবর চাঁদপুরে শুরু হবে এর শুটিং।  এ উপলক্ষে ১৬ অক্টোবর কলকাতা থেকে ঢাকায় আসবেন বনি। পরের দিন শুটিংয়ে অংশ নেবেন তিনি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১