আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৬, ২০২১, ৮:৫৯ অপরাহ্ণ




ময়মনসিংহে ডিবির অভিযানে পলাতক তিন ডাকাত গ্রেফতার

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের পলাতক ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতচক্রের পলাতক সদস্যদের গ্রেফতারের জন্য ধারাবাহিক চলমান অভিযানের অংশ হিসাবে শুক্রবার মধ্যরাতে রাতে গফরগাঁও রেল ষ্টেশনের সামনে গরুহাটা বাজার থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতরা হলো, আরিফ মিয়া, সুজন মিয়া ও মোঃ শান্ত। তাদের সকলের বাড়ি গফরগাঁও এলাকায় বলে পুলিশ জানায়।
ডিবির ওসি সফিকুল ইসলাম জানান, ত্রিশালের বগার বাজার চৌরাস্তা গুজিয়াম থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদলের মাধ্যমে লুণ্ঠিত মালামাল পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাক ও অস্ত্রসহ ডাকাতদলের ৬ সদস্যকে গ্রেফতার করে। এ সময় একাধিক ডাকাত সদস্য পালিয়ে যায়। গ্রেফতারকৃতদেও দেয়া তথ্য মতে, ডিবি পুলিশ শুক্রবার দিবাগত রাতে তাদেরকে গ্রেফতার করে। ওসি আরো জানান গ্রেফতারকৃত আরিফ মিয়ার বিরুদ্ধে মাদকসহ দুটি মামলা, সুজন মিয়ার বিরুদ্ধে ১টি মাদক এবং আসামী মোঃ শান্তর বিরুদ্ধে চুরি, ছিনতাই, মাদকসহ অন্যান্য অপরাধের অভিযোগে ৬টি মামলা বিচারাধীন রয়েছে।গ্রেফতারকৃতদের ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ শনিবার আদালতে পাঠানো হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১