আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৫, ২০২১, ১:০৫ পূর্বাহ্ণ




ময়মনসিংহে কোতোয়ালীর অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ১৮

ময়মনসিংহের কোতোয়ালী পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় মাদক ব্যবসায়ী, জুয়াড়ি ও বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় ১৮জনকে গ্রেফতার করে। এ সময় ২৫১ পিচ ইয়াবা ও জুয়ার সামগ্রী উদ্ধার করে পুলিশ।
কোতোয়ালী মডেল তানার ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহের দায়িত্বশীল পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরীসহ সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি, ছিনতাইরোধসহ মাদক ও জুয়ামুক্তকরণে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ অভিযানের অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে ১০ মাদক ব্যবসায়ী, ৫ জুয়াড়ি ও গ্রেফতারী পরোয়ানামুলে আরো ৩জনসহ ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী হৃদয় আল হাসান, জাহিদ হাসান, অলি আহম্মেদ সাগর, অমিত হাসান উজ্জল ইসলাম, মজিবুর রহমান, আহাদ হোসেন রাজিব আহম্মেদ ওরফে রাজু, মিজানুর রহমান ওরফে শাহিন ও হোসেন আলী। তাদের কাছ থেকে ২৫১ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া জিআর গ্রেফতারী পরোয়ানামুলে ৩জন সহ জুয়া আইনে আরো ৫জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। শুক্রবার তাদরকে আদালতে পাঠানো হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০