আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২৫, ২০২১, ১২:৫২ পূর্বাহ্ণ




ময়মনসিংহে ডিবির অভিযানে ডাকাতি কাজে ব্যবহৃত ট্রাক ও অস্ত্রসহ গ্রেফতার ৬

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত ট্রাক ও ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। শুক্রবার ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে ত্রিশাল বগার বাজার চৌরাস্তা গুজিয়াম এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক ও চুরি, ডাকাতি, ছিনতাইরোধসহ মাদক এবং জুয়ামুক্ত ময়মনসিংহ গড়তে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশনায় ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে ২৪ সেপ্টেম্বর এসআই সোহরাব আলী অভিযান পরিচালনা করে জেলার ত্রিশালের বগার বাজার চৌরাস্তা গুজিয়াম থেকে ডাকাতির উদ্দেশ্যে সংগঠিত হয়ে প্রস্তুতিকালে ৬ ডাকাতকে গ্রেফতার করে। ডাকাতরা নিজেদের যাতায়াত ও লুন্ঠিত মালামাল বহনের জন্য নিয়ে আসা ট্রাক ও ৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতরা হলো, বরিশালের বাকেরগঞ্জের মোঃ আনিস, সিরাজগঞ্জের আঃ লতিফ, শরীয়তপুরের মোঃ হানিফ, সিরাজগঞ্জ সদরের আমিনুল ইসলাম, নীলফামারির আলতাফ হোসেন ও ময়মনসিংহের ভালুকার আতিকুল ইসলাম। তাদের বিরুদ্ধে ত্রিশাল থানায় পেনাল কোড ৩৯৯/৪০২ ধারায় এবং উদ্ধারকৃত অবৈধ অস্ত্র রাখার অভিযোগে ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯এ ধারায় মামলা করেছে পুলিশ। ওসি আরো জানান, পলাতক ডাকাতদেরকে গ্রেফতারের জন্য একাধিক টিম ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। এছাড়া গ্রেফতারকৃতদেরকে ৭দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১