আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
তাসাদদুল করিম || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২২, ২০২১, ৪:৩২ অপরাহ্ণ




গৌরীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার (২২ সেপ্টেম্বর/২০২১) মাসকালাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সারসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষকদের হাতে কৃষি উপকরণ তুলে দেন প্রধান অতিথি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিপ্লোমা কৃষিবিদ সমিতির সাধারণ সম্পাদক উপসহকারী কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লুৎফুন্নাহার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) মোসা. নিকহাত আরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ,সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অরুনিমা কাঞ্চি সুপ্রভা, মো. আব্দুল ওয়াহেদ খান, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি, গৌরীপুর ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিয়োশন বাংলাদেশের সভাপতি মোঃ আনিছুর রহমান, উপসহকারী কৃষি অফিসার মো. জয়নাল আবেদিন, সৈয়দ মহি উদ্দিন, ওবায়দুল্লাহ নুরী, মো. শফিকুল ইসলাম, কৃষক ভাংনামারীর আব্দুল আজজ, কৃষাণী রামগোপালপুরের তাসমিনা আক্তার, আছিয়া আক্তার প্রমুখ।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ অর্থবৎসরে কালাই চাষের জন্য ৫০জন কৃষককে ৫০বিঘা জমি চাষের প্রণোদনা হিসাবে ৫ কেজি বীজ ও ১৫ কেজি সার বিতরণ করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১