আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২২, ২০২১, ১১:২৯ পূর্বাহ্ণ




মোস্তাফিজ ম্যাজিকে রাজস্থানের অবিশ্বাস্য জয়

পাঞ্জাব কিংসের শেষ ১৫ বলে ১০ থেকে লক্ষ্যমাত্রা নেমে এসেছিল ১২ বলে ৮ রানে। সেখান থেকে ১৯তম ওভারে মাত্র ৪ রান খরচ করেন মোস্তাফিজ। তাতেই মূলত ঘুরে যায় ম্যাচ, জাগে রাজস্থানের সম্ভাবনা। আর শেষ ওভারে দুই উইকেট নিয়ে মাত্র ১ রান দেন কার্তিক। তাতেই ২ রানের নাটকীয় জয় তুলে নেয় রাজস্থান রয়েলস।

দুবাইতে টস হেরে আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছিল রাজস্থান।  ৫৪ রানের উদ্বোধনী জুটি গড়েন জসশ্রী জাসওয়াল ও এভিন লুইস। ৭ চার ও ১ ছক্কায় ২১ বলে ৩৬ রান করে লুইস আউট হলে এই জুটি ভাঙে। ব্যাট হাতে এই ম্যাচেও ব্যর্থ হন রাজস্থান অধিনায়ক স্যাঞ্জু স্যামসন (৪)।

এরপর লিয়াম লিভিংস্টোনকে সঙ্গে নিয়ে দলীয় একশ পার করেন জাসওয়াল। দলীয় ১১৬ রানে ব্যক্তিগত ২৫ রান করে আরশদীপের শিকার হন লিভিংস্টোন। ফিফটি পূর্ণ হয়নি জাসওয়ালর, ফিরেছেন ১ রানের আক্ষেপ নিয়ে। ৪৯ রানের ইনিংস খেলে হারপ্রীত ব্রারের বলে আউট হয়ে প্যাভেলিয়নে ফেরত যান। এরপর ঝড়ো ইনিংস খেলেন মাহিপাল লোমরর। ১৭ বলে ২টি চার ও ৪ ছয়ে ৪৩ রান আসে তার ব্যাট থেকে। রিয়ান পরাগ (৪), রাহুল তেওয়াটিয়া (২) ও ক্রিস মরিসকে (৫) শিকার করেন মোহাম্মদ শামি। এরপর চেতন সাকারিয়া ও কার্তিক ত্যাগিকে আউট করে ক্যারিয়ারের প্রথমবার ৫ উইকেট দখলে নেন আরশদীপ সিং। ১৮৫ রানে অলআউট হয়ে যায় রাজস্থান রয়্যালস।

জবাবে ব্যাট করতে নেমে পাঞ্জাবের দুই ওপেনার লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়ালের ১২০ রানের উদ্বোধনী জুটির পরেও নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৮৩ রানের বেশি করতে পারেনি পাঞ্জাব। তাদেরকে রুখে দিয়ে শ্বাসরুদ্ধকর জয়েই আইপিএলের ফিরতি পর্ব শুরু করলো মোস্তাফিজের রাজস্থান।

এই জয়ে ৮ ম্যাচে ৪ জয় ও সমান পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম অবস্থানে রাজস্থান রয়্যালস।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১