আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
তাসাদদুল করিম || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৮, ২০২১, ৮:০৭ অপরাহ্ণ




দুর্যোগেও অসহায় মানুষের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে স্বজনরা… হিমেল চৌধুরী

কভিড-১৯ দুর্যোগে স্বজনরা ঘরে বসে থাকেনি। সারাদেশে মানবিক কাজের উদাহরণ সৃষ্টি করেছে গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশ। দুর্যোগেও অসহায় মানুষের জন্য জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন স্বজনরা। ত্রাণ সামগ্রী, স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেয় সারাদেশের স্বজন। ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের ১৮তম জন্মোৎসব উদযাপন উপলক্ষে শনিবার (১৮ সেপ্টেম্বর/২০২১) প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বজন সমাবেশের বিভাগীয় প্রধান হিমেল চৌধুরী।

তিনি আরো বলেন, দৈনিক যুগান্তর সত্য প্রকাশে অনঢ়। সাহসিকতার সঙ্গে মাথা উঁচু করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের জন্য দিনদিন জনপ্রিয়তা বাড়ছে। এই পত্রিকার স্বপ্নদ্রষ্টা জনাব নুরুল ইসলাম বাবুল ৭১’রে আমাদের মাতৃভূমিকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন। পরবর্তীতে এদেশের বেকারত্ব দূরীকরণ ও যুদ্ধবিধ্বস্থ দেশ গঠনেও যুদ্ধ করে গেছেন তিনি। তাঁর দেয়া প্রেরণাশক্তিতে প্রতিদিন লাখো লাখো গ্রাহক ও পাঠকের হাতে পৌঁছে যাচ্ছে দৈনিক যুগান্তর।
জন্মোৎসব উপলক্ষে উপজেলা পরিষদ পাবলিক হলে কেককাটা, স্বজন আড্ডা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল কাদির, বাংলাদেশ মহিলা পরিষদ গৌরীপুর উপজেলা শাখার সভাপতি নাদিরা জামান পান্না, সার্ডের ম্যানেজার মো. আব্দুল বাছেদ, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সহসভাপতি আলী হায়দার রবিন, রির্পোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, সাংবাদিক রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক আমিরুল মোমেনীন, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, সাংগঠনিক সম্পাদক সামছুজ্জামান আরিফ, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, রোকাইয়া আক্তার, সুমাইয়া আক্তার, সানজানা তাসনিম তারীন, আশিকুর রহমান রাজিব, লুৎফা রুপা, মাহমুদা আক্তার লিপি, প্রতিষ্ঠাতা সদস্য শাহানাজ আক্তার সাথী, আশরাফুল হাওলাদার অন্তর, শামীম আনোয়ার, রিফাহ তাসনিয়া তরী প্রমুখ।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১