আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৬, ২০২১, ১০:৩৪ অপরাহ্ণ




তারাকান্দায় আনসার ভিডিপির গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন প্রশিক্ষণ সম্পন্ন

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের চরপাড়া শেখ মুজিব কলেজে ১০দিন ব্যাপি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ আজ বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে তারাকান্দা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আম্বিয়া খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপির ড. মোস্তারী জাহান ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রদীপ কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জামাল উদ্দিন, উপজেলা প্রশিক্ষক মাসুদ পারভেজ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আম্বিয়া খাতুন জানান, এই প্রশিক্ষণে মাধ্যমে গ্রাম প্রতিরক্ষা দলের সদস্য-সদস্যাগণ ভিডিপি সংগঠন ধারণা লাভ করেন এবং ভিডিপি প্লাটুনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে সক্ষম হন।

এই প্রশিক্ষণটি বছরের প্রথম ধাপ। যেখানে ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা অংশ গ্রহন করেন। প্রশিক্ষণর্থীর প্রত্যেক সদস্যকে ১০০০ টাকা ভাতা, ৫০০ টাকা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে শেয়ার ও সনদ প্রদান করা হয়। অত্র প্রশিক্ষণ তারাকান্দা উপজেলা আনসার ও ভিডিপির সার্বিক তত্ত্বাবধানে কার্যক্রম পরিচালিত হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০