আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
শ্যামল ঘোষ || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৭, ২০২১, ১:১৮ অপরাহ্ণ




গৌরীপুরে জাতীয় পাটির সাবেক উপমন্ত্রী নুরুল আমিন খান পাঠানের ২১তম মৃত্যু বার্ষিকী

ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় পাটির সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নুরুল আমিন খান পাঠানের আজ মঙ্গলবার (৭সেপ্টেম্বর/২১) ২১তম মৃত্যু বার্ষিকী।

উপজেলা জাতীয় পাটির সহসভাপতি আব্দুল গফুর জানান, নুরুল আমিন খান পাঠানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রসুলপুর জামে মসজিদে মিলাদ ও পাটির কার্যালয়ে স্মরণসভার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে তাঁর প্রতিষ্ঠিত শাহগঞ্জ স্কুল এন্ড কলেজ, সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়, তালে হুসেন খান উচ্চ বিদ্যালয়, ইসলামাবাদ সিনিয়র মাদরাসা, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, সহরবানু বালিকা প্রাথমিক বিদ্যালয়েও পৃথকভাবে স্মরণ সভা ও মিলাদ মাহফিল আয়োজন করেছে।

নুরুল আমিন খান পাঠান জাতীয় পাটির সদস্য হিসাবে ১৯৮৫সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৬সনে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী পদে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।

তিনি উপজেলা সদরে নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, শাহগঞ্জ সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামাবাদ সিনিয়র মাদরাসা, মুখুরিয়া তালে হুসেন খান উচ্চ বিদ্যালয় স্থাপন ও ১৯৯৫ সনে শাহগঞ্জ স্কুলকে ইন্টারমিডিয়েট কলেজে রূপান্তর করেন। ২০০০সালের এই দিনে শিক্ষানুরাগী রাজনৈতিক ব্যক্তিত্ব নুরুল আমিন খান পাঠান মৃত্যু বরণ করেন। তার পরিবারের পক্ষ থেকেও মরহুমের কবর জিয়ারত, কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১