আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৫, ২০২১, ৫:৫৬ অপরাহ্ণ




ময়মনসিংহে বিআরটিএ অফিসে র‌্যাবের অভিযানে ১৪ দালাল আটক

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বি.আর.টি.এ) ময়মনসিংহের অফিসে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অভিযান চালিয়ে দালাল চক্রের ১৪ জন সদস্যকে আটক করেছে ।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪ সিপিসি কোম্পানী কমান্ডার মেজর আখের মোহাম্মদ জয়ের নেতৃত্বে রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গনে বিআরটিএ অফিসে অভিযানে দালাল চক্রের ১৪ জনকে আাটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোটর ড্রাইভিংয়ের প্রচুর কাগজপত্র উদ্ধার করা হয় ।
আটককৃতরাা হলো, ভুট্টো মিয়া, সোহেল, কমল, রিজওয়ান, জুয়েল, আক্তারুজ্জামান রনি, শহিদুল ইসলাম, ফয়েজ, মোফাজ্জল, বানু সেন, স্বপন, শাহাজাদা ও জাহাঙ্গীর আলম।
পরে বিআরটিএ অফিসের সামনে উন্মুক্ত স্থানে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোরঞ্জন বর্মণের ভ্রাম্যমান আদালতে আটককৃতরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। আদালত ১১জন দালাল ১ হাজার টাকা করে জরিমানা এবং ৩ জনকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেয়া হয়েছে।
র‌্যাব ও স্থানীয় সুত্র জানায়, ময়মনসিংহ বিআরটিএ অপিস কেন্দ্রীক অর্ধশত দালালচক্রের একটি সিন্ডিকেট রয়েছে। উল্লেখিত দালালচক্র দীর্ঘদিন ধরে অসহায় ও সাধারণ মোটর শ্রমিক ও মোটর সাইকেলদেরকে দ্রুত সময়ে চালক লাইসেন্স পাইয়ে দিতে মোটা অংকের অর্থি হাতিয়ে নিয়ে নানাভাবে হয়রানী করে আসছে। দালালচক্রের ফাদে পা দিয়ে লাইসেন্স না পেয়ে মাসের পর মাস ঘুরছে। এতে দুর্ভোগ বেড়েই চলছে। অভিযোগ রয়েছে, চক্রটি দ্রুত সময়ে মোটর সাইকেলের চালক লাইসেন্স করে দিতে ২/৩ হাজার টাকা এবং মোটর ড্রাইভিং লাইসেন্স পাইয়ে দিতে ৮/১০ হাজার টাকা পর্যন্ত আদায় করছে। এছাড়াও মোটর সাইকেলের কাগজ (লাইসেন্স) করে দিতে ৪/৫ হাজার টাকা এবং সিএনজির কাগজ করে দিতে ৭/৮ হাজার টাকা পর্যন্ত আদায় করে আসছে। দালালদের চাহিদামত টাকা দেওয়ার পরও সময়মত মোটরসাইকেল ও সিএিনজির সঠিক কাগজপত্র না পেয়ে অনেকেই এক থেকে দুই আড়াই বছর পর্যন্ত ঘুরছে। দুর্ভোগের শিকার হওয়া অনেকের মতে, এ সব দালালদের সাথে অফিস কর্তাদের যোগসাজস রয়েছে। তাদের মতে, দালালরা গ্রাহকদের কাছ থেকে যতই আদায় করুক না কেন, অফিস কর্তাদের বেধে দেওয়া রেইটে তাদেরকে উৎকোচ দিতেই হবে। অন্যথায় লাইসেন্স মিলবে না।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০