আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৪, ২০২১, ৫:০০ অপরাহ্ণ




ময়মনসিংহে ডিবি’র অভিযানে ১২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ১২ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তাদের কাছ থেকে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ গ্রাম হেরোইন ও মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ। শুক্রবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, ময়মনসিংহের আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত করতে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশনায় ডিবি পুলিশ নিয়মিত অবিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে শুক্রবার এসআই আব্দুল জলিল ভালুকার মেজর ভিটা থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, আলমগীর হোসেন ওরফে আলী, ঈমাম মেহেদী ওরফে মেহেদী কাজী, মজিবর রহমান ও শফিকুল ইসলাম।
এসআই হাবিবুর রহমান বিভাগীয় নগরীর রেলীর মোড়ে থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আরো ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ মোজাম্মেল, মোঃ বাবু, তৌকির আহম্মেদ ফয়সাল, তাপস দাস, বিকাশ পন্ডিত ও রুমান মিয়া। এছাড়া নগরীর বাঘমার পুরাতন মেডিকেল গেইের সামনে থেকে ১০ গ্রাম হেরোইনসহ আরো দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, দেলোয়ার হোসেন ওরফে বেকার ও মোঃ সোহেল। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। তাদেরকে শনিবার আদালতে পাঠানো হয়েছে।ওসি সফিকুল ইসলাম আরো জানান, মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা চেষ্ঠা করছি। এ জন্য স্থানীয়দের সহযোগীতা প্রয়োজন। এ অভিযান অব্যাহত রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১