আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৪, ২০২১, ১২:০১ পূর্বাহ্ণ




নেপালের রাষ্ট্রদূতের সাথে ময়মনসিংহ চেম্বারের মতবিনিময়

বাংলাদেশ-নেপাল ব্যবসায়ী সম্পর্ক উন্নয়ন সম্ভাবনা বিষয়ে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ড.বানশিধর মিশ্র এর সাথে ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নেপালের রাষ্ট্রদূত ডাঃ বানশিধর মিশ্র বলেছেন বাংলাদেশের সঙ্গে নেপালের সম্পর্ক বন্ধুর মতো। এখানকার সংস্কৃতি, আচার-অনুষ্ঠান, সামাজিক ব্যবস্থা, ব্যবসা বানিজ্য আমাদের দেশেরই মত। আমরা এই দুই দেশের মধ্যে সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য ও মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে কাজ করছি। এরই ধারাবাহিকতায় ভারতের শিলিগুড়ি করিডোর ব্যবহার করে সড়ক পথে নেপালের সাথে সহজ যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছি।’
নেপালের রাষ্ট্রদূত আরো বলেন, বাংলাদেশ-নেপাল খুব কাছাকাছি দেশ। সড়ক পথে দুই দেশের সীমান্ত এলাকাও খুব কাছাকাছি। সড়ক পথের উন্নয়ন হলে দুই দেশের মাঝে যাতায়াত সহজ হবে এবং ব্যবসা বানিজ্যেও খরচ কমে আসবে।

বৃহস্পতিবার সন্ধায় ময়মনসিংহ নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আমিনুল হক শামীমের (সিআইপি) সভাপতিত্বে এই সভা হয়।
চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি শংকর সাহার সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নেপাল দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি রঞ্জন যাদব, মুশফিক সালেহীন, ময়মনসিংহ ট্যুরিমেম সভাপতি মুখলেছুর রহমান, ব্যবসায়ী ইমরান ওমর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, মুদ্রণ শিল্প সমিতির ইয়াজদানী কোরাইশী, হালুয়াঘাট স্থলবন্দরের অপু সরকার প্রমুখ। এসময় বিভিন্ন ব্যবসায়িক-সামাজিক- নাগরিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০