আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৩, ২০২১, ১১:৫৫ অপরাহ্ণ




নিহত রিকশা চালকের পরিবারের পাশে দাড়ালেন ময়মনসিংহের এসপি আহমার উজ্জামান

রিকশা চালাতে গিয়ে রাস্তায় অজ্ঞান হয়ে মারা যাওয়া মোকছেদের পরিবারকে নগদ সহায়তা দিয়ে ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান আবারো মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন। বুধবার পুলিশ সুপারের পক্ষে ঐ আর্থিক সহায়তা প্রদান করেন ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ ।
সংসারের ঘানি টানতে গিয়ে প্রায় ৩০ কিলোমিটার দুর থেকে এসে ময়মনসিংহ বিভাগীয় নগরীতে রিকশা চালান প্রতিদিন মোঃ মোকছেদ। বয়স ৪০ বছর। সে ময়মনসিংহ সদরের অষ্টধার কাউনিয়া আব্বাস ডাক্তারের মোড় এলাকার মৃত মোফাজ্জলের ছেলে। সংসারের ঘানি টানতে টানতে মোকছেদ হাপিয়ে গেলেও অভাবের কারণে তার শারীরিক সমস্যা সম্পর্কে কাউকে কোনদিন কিছু বুঝতে দেয়নি। কখন যে তার শরীরে বড় ধরনের কোন রোগ বাসা বেধেছে তার খবর নেওয়ার সুযোগ পর্যন্ত পায়নি।
এ অবস্থায় ৩১ আগষ্ট মঙ্গলবার রিকশা চালক মোকছেদ আলী সংসারের সবাইকে নিয়ে বেচে থাকার তাগিদে প্রতিদিনের ন্যায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতে ময়মনসিংহ নগরীতে আসেন। টাকার জন্য এক জায়গা থেকে আরেক জায়গা, একজনকে নামিয়ে আরেকজনকে নিয়ে রিকশা চালিয়ে যাচ্ছেন মোকছেদ। এভাবে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড়ে এসে অজ্ঞান হয়ে পড়ে মোকছেদ আলী। স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। জরুরী বিভাগ কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে । এ খবর মুহূর্তে পৌঁছে যায় মানবিক পুলিশ সুপার আহমার উজ্জামানের কানে। অসহায় পরিবারের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। আর এই আর্থিক সহায়তা তার পরিবারের কাছে বুধবার হস্তান্তর করেন কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ। ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ জেলা পুলিশ আইন শৃংখলা নিয়ন্ত্রণের পাশাপাশি সব সময় অসহায়দের পাশে থাকার চেষ্টা করে আসছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১