আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৭, ২০২১, ৪:১৭ অপরাহ্ণ




৩ রানে ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড নারী ক্রিকেটারের

মাত্র ৩ রান দিয়ে শিকার করলেন ৭ উইকেট! শুনলে যে কেউ বলবে, পাড়া-মহল্লার ক্রিকেটে এমনটা ঘটে মাঝেমধ্যে।

কিন্তু এমন দুর্দান্ত বোলিং দেখা গেছে আন্তর্জাতিক ক্রিকেটে। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দিনেই এমন পারফরম্যান্স করে দেখালেন নেদারল্যান্ডসের ডানহাতি মিডিয়াম পেসার ফ্রেডরিক ওভারডাইক।

তার বোলিং ফিগার ৪-২-৩-৭। অর্থাৎ ৪ ওভার বল করে ২টি মেডেন দিয়ে রান দিয়েছেন মাত্র ৩! বিনিময়ে উইকেট নিয়েছেন ৭টি।

এ এক অনন্য বিশ্বরেকর্ড! ওভারডাইকের আগে এমন রেকর্ড নারী ক্রিকেট তো বটেই, পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও করে দেখাতে পারেননি কেউ।

সে অর্থে বৃহস্পতিবার বিশ্বের প্রথম বোলার হিসেবে ৭ উইকেট নেওয়ার নজির গড়লেন ওভারডাইক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ের রেকর্ড এতোদিন ধরে ছিল নেপাল নারী দলের অফস্পিনার অঞ্জলি চাঁদের দখলে। মালদ্বীপের বিপক্ষে কোনো রান না দিয়ে ৬টি উইকেট নিয়েছিলেন তিনি।

ফ্রান্সের বিপক্ষে বৃহস্পতিবার সেই রেকর্ড ভেঙে দিলেন ওভারডাইক। তার অমন বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৩৩ রানে গুড়িয়ে যায় ফ্রান্স। আর মাত্র ৩.৩ ওভারেই ৩৪ রানের লক্ষ্যে পৌঁছে যায় নেদারল্যান্ডস।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১