আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৭, ২০২১, ৪:০৮ অপরাহ্ণ




ফের গ্রুপ পর্বেই মেসি-রোনালদোর দ্বৈরথ!

বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ অনুযায়ী ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তিটা হয়ে গেছে পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর। শেষ পর্যন্ত এমনটা হলে চ্যাম্পিয়ন্স লিগে এবারও গ্রুপ পর্বেই মুখোমুখি হতে যাচ্ছেন এ সময়ের সেরা দুই তারকা। কারণ একই গ্রুপে যে পড়েছে সিটি ও পিএসজি।

চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমে একই গ্রুপে পড়েছিল বার্সেলোনা ও জুভেন্টাস। তাতে শুরুতেই লড়াই হয়েছিল রোনালদো ও মেসির। এবারও এ দুই তারকা মুখোমুখি হতে যাচ্ছেন সেই গ্রুপ পর্বেই। যদিও এবার তাদের জার্সি থাকবে ভিন্ন!

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ভক্ত সমর্থকরা সবসময়ই থাকেন আগ্রহের তুঙ্গে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ‘এ’ গ্রূপের দিকেই যে এবার সবার নজর থাকবে, এ কথা বলাই যায়। ফরাসি জায়ান্ট পিএসজির সঙ্গী ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। সবকিছু ঠিকঠাক থাকলে দেখা যাবে মেসি-গার্দিওলা লড়াই। গ্রূপের বাকি দুই দল লেইপজিগ এবং ক্লাব ব্রুজ।

সবচেয়ে কঠিন গ্রূপ ‘বি’ গ্রূপ, লিভারপুল-এসি মিলানের সঙ্গী পোর্তো এবং আতলেতিকো মাদ্রিদ । ইউরোপা লিগ চ্যাম্পিয়ন-রানার্সআপ, ম্যানইউ এবং ভিয়ারিয়াল দুদলই পড়েছে একই গ্রূপে। ফাইনাল হারার ক্ষতে প্রলেপ লাগানোর সুযোগ পাচ্ছে রেড ডেভিলরা। গ্রূপে তাদের সঙ্গী আতালান্তা এবং ইয়ং বয়েজ।

ই গ্রূপে বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনা। গ্রুপের বাকি দুই বেনফিকা এবং ডায়নামো কিয়েভ।

এফ গ্রূপে আছে বর্তমান চ্যাম্পিয়ন চেলসি, তাদের সঙ্গী ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। গ্রূপের বাকি দুই দল মালমো এবং জেনিত। ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলান আছে সি গ্রূপে, তাদের সঙ্গী স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। গ্রূপের অন্য দলগুলো শাখতার দোনেস্ক এবং শেরিফ তিরাসপোল।

বলা হচ্ছে দুর্বল দল এফ গ্রুপের। ফরাসি চ্যাম্পিয়ন লিলের সঙ্গী স্প্যানিশ সেভিয়া। তাদের বাকি দুই প্রতিপক্ষ স্যালজবার্গ এবং ভলবসবুর্গ। ডাচ জায়ান্ট আয়াক্স এবং জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড আছে একই গ্রূপে, সি গ্রূপে তাদের সঙ্গী স্পোর্টিং সিপি এবং বেসিকতাস।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১