আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম এ আজিজ || স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৬, ২০২১, ৮:০২ অপরাহ্ণ




ময়মনসিংহে ডিবির অভিযানে ৮ স্বর্নের চেইনসহ চার ছিনতাইকারী গ্রেফতার

ময়মনসিংহ ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৮ স্বর্নের চেইনসহ চার ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। এর মধ্যে দুই নারী ছিনতাইকারী রয়েছে। বুধবার রাতে নগরীর বাঘমারা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ডিবির সেকেন্ড অফিসার আনোয়ার হোসেন জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে ময়মনসিংহ নগরীর জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকায় নিজেরাই ভীড় কৌশলে নারীদের গলার চেইনসহ পরিধেয় স্বর্নলংকার ও দামী মোবাইল ছিনিয়ে নিচ্ছে। চক্রটির সাথে থাকা স্বর্নের চেইন কাটা যন্ত্র কাটার দিয়ে কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে। তিনি আরো জানান, এই চক্রটি অটোতে যাত্রী সেজে বসে সুকৌশলে পাশের নারী যাত্রীর স্বর্নালংকার কেটে নিয়ে পালিয়ে যাচ্ছে। ডিবি পুলিশের নিয়মিত অভিযানকালে বুধবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে নগরীর বাঘমারা এলাকা থেকে চার ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো,জাহাঙ্গীর মিয়া,ছাহেরা খাতুন, নারগিছ বেগম ও আরাফাত আলী ওরফে কাপ্তান। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিবনগর থানার দরমন্ডল গ্রামে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৮টি স্বর্নের চেইন, ৩টি ইমিটেশন চেইন, ছিনতাই কাজে ব্যবহৃত ৩টি কাটার একটি কেচি উদ্ধার করে পুলিশ। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। ডিবির পুলিশ পরিদর্শক তদন্ত ফারুক আহমেদ আরো জানায়, এই চক্রটি এর আগে ছিনতাইকালে গ্রেফতার হয়। তবে মামলা থেকে বের হয়ে আবারো একই কায়দায় ছিনতাই শুরু করে। এছাড়া এসআই আব্দুল জলিল বৃহস্পতিবার সকালে নগরীর দিঘারকান্দায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। রিয়াজুল ইসলাম ওরফে রিয়াদুল ও সুজন ইসলাম ওরফে সিজন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।<<টি.কে ওয়েভ-ইন>>




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১