আজ শনিবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
মো. সেলিম || ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৫, ২০২১, ৯:৪৪ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে যৌতুকের জন্য নির্যাতন গৃহবধূ হাসপাতালে ভর্তি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক গৃহবধূকে যৌতুকের জন্য নির্যাতন করার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে ওই ঘটনায় আহত গৃহবধূকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধিন নির্যাতিতা জানান, উপজেলা আঠারবাড়ী ইউনিয়নের তেলুয়ারী গ্রামের আলী আকবরের পুত্র শফিকুল ইসলামের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে ১৭ আগস্ট ৩লাখ টাকা দেন মোহরে তাদের বিয়ে হয়। বিয়ের ৪দিন পর গৃহবধূ স্বামীর বাড়ি থেকে সরিষা ইউনিয়নের এনায়েত নগরে তার বাবার বেড়াতে আসে। বুধবার দুপুরে বোনকে সাথে নিয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি গেলে স্বামীর বড় বোন তহুরা, কুলসুম ও চাচাতো ভাই শহিদ মিয়া ঘরে উঠতে বাধা দেয়। এবং জানায় ৫লাখ টাকা নিয়ে এসে বাড়িতে উঠতে হবে। বিষয়টি নিয়ে কথা কাটাকাটি হলে গৃহবধূকে পিটিয়ে গুরুতর আহত করে বাড়ির সামনে ফেলে রাখে। পরে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ তাকে উদ্ধার করে। বর্তমানে সে ঈশ্বরগঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছে।

এব্যাপারে আঠারবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মাহাবুব ঘটনা সত্্যতা স্বীকার করে জানান, আহত অবস্থায় গৃহবধুকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। <<টি.কে ওয়েভ-ইন>>

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০