আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ২২, ২০২১, ১১:২৯ অপরাহ্ণ




গৌরীপুর গণপাঠাগারের প্রধান পরিচালক অধ্যাপক মুহম্মদ আরশাদ আলীর মৃত্যুতে তিনদিনের কর্মসূচী শুরু : প্রথমদিনে শোকর‌্যালি, কবর জিয়ারত, শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও দোয়া মাহফিল

ময়মনসিংহের গৌরীপুরে রোববার (২২ আগস্ট/২০২১) গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে জ্ঞানতাপস, আলোকিত সমাজ গঠনের পথপ্রদর্শক, গণপাঠাগারের প্রধান পরিচালক ও উদ্যোক্তা, গৌরীপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক মুহম্মদ আরশাদ আলীর মৃত্যুতে ৩দিনের শোক কর্মসূচী শুরু হয়েছে।
প্রথমদিনে গণপাঠাগার থেকে শোকর‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিপুর কলেজ রোড মোড়ে গিয়ে শেষ হয়। ভারপ্রাপ্ত প্রধান পরিচালক সত্যেন দাসের নেতৃত্বে মুহম্মদ আরশাদ আলী ও তার সহধর্মিনীর কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। মোনাজাত পরিচালনা করেন যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি ও গণপাঠাগারের পরিচালক মো. এমদাদুল হক।
অনুষ্ঠানের শুরুতে একমিনিট নীরবতা পালন ও স্মৃতিচারণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান পরিচালক সত্যেন দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিচালক (অনুষ্ঠান) আমিরুল মোমেনীন।
অনুষ্ঠানে অংশ নেন গৌরীপুর ক্ষেতমজুর সমিতির সভাপতি হারুন আল বারী, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, গৌরীপুর আর.কে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালেক, মরহুমের সন্তান মো. নূরুন নঈম মনন, গৌরীপুর গণপাঠাগারের পরিচালক (সংগঠন) কাজী আব্দুল্লাহ আল মামুন, পরিচালক (প্রচার ও প্রকাশনা) মো. রইছ উদ্দিন, পরিচালক (অর্থ) আরিফ আহাম্মেদ, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক সেলিম আল রাজ, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিজন চন্দ্র সরকার, গৌরীপুর উদীচী শিল্পী গোষ্ঠির সভাপতি পলাশ মাজহার, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, গৌরৗপুর গণপাঠাগারের সদস্য আব্দুস সালাম প্রমুখ।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০