ময়মনসিংহের গৌরীপুরে রোববার (১৫ আগস্ট/২০২১) জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোমনাথ সাহার নেতৃত্বে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়াও শহরের মুক্তিযোদ্ধা বিপনী বিতান এলাকায় দোয়া মাহফিল, আলোচনা সভা ও খাবার বিতরণ করেন। দোয়া পরিচালনা করেন গৌরীপুর বায়তুল আমান জামে মসজিদের ইমাম আলহাজ¦ সামছুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নাজমূল হুদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মাসুদ মিয়া রতন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি তোফাজ্জল হোসেন সোহেল।