ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে পুষ্পস্তপক অর্পণ করেন এমপি ফখরুল ইমামের পক্ষে ইউএনও জাকির হোসেন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমাণ্ড, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা জাতীয় পাটি, ঈশ্বরগঞ্জ থানা, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের হল রুমে আলোজনা সভা, আলোচনা শেষে দুঃস্থ্য সাংস্কৃতিক কর্মীদের প্রনোদনা বিতরণ ও পুরস্কার প্রদান করা হয়। দুপুরে মুক্তিযোদ্ধা সংসদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।