ময়মনসিংহের গৌরীপুরে রোববার (১৫ আগস্ট/২০২১) জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও হাসান মারুফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) নিকাত আরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সালমা আক্তার রুবী, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমাণ্ডার নাজিম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপার ভাইজার কমল রায়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের খতিব মাওলানা মো. আতাহার আলী।