ময়মনসিংহের গৌরীপুরে রোববার (১৫ আগস্ট/২০২১) জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী ঐক্য পরিষদ।
এসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, ইউএনও হাসান মারুফ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ও সাবেক ডেপুটি কমাণ্ডার নাজিম উদ্দিন, দেবল কর।