ময়মনসিংহের গৌরীপুরে রোববার (১৫ আগস্ট/২০২১) জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খানের নেতৃত্ব দেন। পুষ্পমাল্য অর্পণ করেন প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, ইউএনও হাসান মারুফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সালমা আক্তার রুবী প্রমুখ।