ময়মনসিংহের গৌরীপুরে রোববার (১৫ আগস্ট/২০২১) জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। দিবসের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।