আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
এম এ আজিজ || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৪, ২০২১, ৬:৪৭ অপরাহ্ণ




ময়মনসিংহে করোনা পজিটিভ ও উপসর্গে ২৩ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ১০ জন এবং করোনা উপসর্গ নিয়ে আরো ১৩ জন মারা গেছেন। মৃতদের মধ্যে ময়মনসিংহ জেলার ১৫ জন, নেত্রকোনার ৪ জন, শেরপুরের ২ জন, জামালপুর ও টাঙ্গাইলের ১ জন করে রয়েছে।

করোনা পজিটিভে মারা গেছেন ময়মনসিংহ সদরের খোদেজা (৫৫), মর্জিনা (৬৫), খাদিজা বেগম (৭০), সুফিয়া (৪৫), মুক্তাগাছা উপজেলার আব্দুল মালেক (৫৫), রিয়াজুল (৪৫), তারাকান্দা উপজেলার কোহিনুর বেগম (৬৫), হালুয়াঘাট উপজেলার আব্দুল মতিন (৭০), নেত্রকোনা সদরের খলিন্দ চন্দ্র (৮০), শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আব্দুল সালেহ (৭০)।
এছাড়াও উপসর্গ নিয়ে ময়মনসিংহ সদরের ফারুক (৩৬), গোলাম কিবরিয়া (৬০), রাবেয়া (৭০), আসিরণ (৬০), রোজি আক্তার (৫০), আব্দুল রাজ্জাক (৭০), ঈশ্বরগঞ্জ উপজেলার সাকিনা বেগম (৫৫), নেত্রকোনা সদরের আহমেদ (৫৬), হাজেরা খাতুন (৬৫), মঞ্জুরুল হক (৬৫), শেরপুর সদরের মোজাম্মেল (৬৫), জামালপুর সদরের বিল্লল উদ্দিন (৬০) এবং টাঙ্গাইল সদরের আব্দুল গফুর (৬৫) মারা গেছেন বলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডাঃ মহিউদ্দিন খান মুন জানিয়েছেন। তিনি আরো জানান করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪০ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩৯৯ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন রয়েছেন। এই সময়ে ২৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এদিকে ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬০০ টি নমুনা পরীক্ষায় আরো ১৩৯ জনের দেহে করোনার পজিটিভ পাওয়া গেছে। শনাক্তের হার ২৩.১৬ শতাংশ। করোনায় জেলায় এখন পর্যন্ত ২২২ জন মারা গেছেন। এছাড়া এ পর্যন্ত মোট ১৮ হাজার ৯৯৫ জন আক্রান্ত এবং ১৪ হাজার ১৬৮ জন সুস্থ হয়েছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১