আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
সেলিম আল রাজ || সহ-সম্পাদক
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৪, ২০২১, ৬:৩৭ অপরাহ্ণ




গৌরীপুরে শোকের মাস আগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষে সপ্তাহব্যাপি কর্মসূচীর উদ্বোধন ও শোকর‌্যালি

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শোকের মাস আগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (১৪ আগস্ট/২০২১) কালোব্যাজ ধারণ, এক মিনিট নীরবতা পালন, শোকর‌্যালি, আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপি কর্মসূচী শুরু হয়। কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন খান। ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ৭১’র ঘাতক দালাল নির্মূল কমিটি গৌরীপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মুহাম্মদ আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রমজান আলী মুক্তি। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, মোশারফ হোসেন সোহেল, সাহিত্য সম্পাদক গোপা দাস, কবি অনামিকা সরকার, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বিজন চন্দ্র সরকার, গৌরীপুর স্বজন উপদেষ্টা মোঃ রইছ উদ্দিন, স্বজন তাসাদদুল করিম, নীরব প্রমুখ।
উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ জানান, সপ্তাহব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী পাঠ, ভার্চুয়াল কুইজ প্রতিযোগিতা, বৃক্ষরোপন ও গাছের চারা বিতরণ, অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১