আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
এম এ আজিজ || প্রধান প্রতিবেদক, ময়মনসিংহ
  • প্রকাশিত সময় : আগস্ট, ১১, ২০২১, ১১:০৮ অপরাহ্ণ




ময়মনসিংহের জেলা প্রশাসক এনামূল হকের করোনা পজেটিভ

ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। খবরের সত্যতা নিশ্চিত করেন ডিসি নিজেই। বুধবার (১১ জুলাই) বিকাল ৪ টায় তিনি মোবাইল ফোনে জানান, আজই তার কোভিড পরীক্ষার ফল পজেটিভ এসেছে। এ সময় তিনি ময়মনসিংহ সহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। তিনি সকলকে মাস্ক পরিধানের পাশাপাশি স্বাস্থবিধি মেনে চলার আহ্ববান জানিয়ে বলেন, করোনা পজেটিভ ফলাফল পাওয়ার পর থেকেই হোম আইসোলেশনে আছি। শারীরিকভাবে যথেষ্ট সুস্থ আছি। এখন পর্যন্ত কোন জটিলতা নেই। ডিসি মোহাম্মদ এনামুল হক ময়মনসিংহে আসার পর থেকেই করোনাভাইরাসের বিরুদ্ধে মাঠে থেকে জেলাবাসীকে রক্ষায় দায়িত্ব পালন করে আসছেন। মাঠ পর্যায়ে লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের সকল কর্মকর্তাকে তিনি দিক নির্দেশনা দিয়ে আসছেন। তার সার্বিক দিকনির্দেশনায় ময়মনসিংহের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রনে রয়েছে।
এদিকে জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেষ্টে মোট ১২৮৩ টি নমুনা পরীক্ষা করে ৩৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘন্টায় মারা গেছে ১০ জন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১