আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
শ্যামল ঘোষ || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : আগস্ট, ১০, ২০২১, ১১:১২ পূর্বাহ্ণ




গৌরীপুরে ধান ব্যবসায়ীর পর এবার মোবাইল ব্যবসায়ী খুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ধান ব্যবসায়ী আব্দুল মজিদের বস্তাবন্দি লাশ উদ্ধার হয় গত বৃহস্পতিবার খালিজুড়িতে। সেই হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার খুন হলো বিকাশ, রিচার্জ ও মোবাইল ব্যবসায়ী মঈনুল হাসান পলাশ (৩০)। এ ঘটনা ঘটে রোববার (৮ আগস্ট/২০২১) রাত সাড়ে ৯টায়। ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর মোড়ের বাজার থেকে বাড়ি ফেরার পথে মঈনুল হাসান পলাশকে দুর্বৃত্তরা উর্পযুপুরি ছুরিকাঘাতে করে। ফলে ঘটনাস্থলেই মারা যায়। তিনি চরশ্রীরামপুরের মৃত আবুল কাসেমের পুত্র।
নিহতের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী। তিনি জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য পুলিশের একাধিক সংস্থা কাজ করছেন।
গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান জানান, নিহতের ছোট ভাই নাইমুল হাসান রুবেল বাদী হয়ে গৌরীপুর থানায় ৮জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২/৩জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। তাদের মধ্যে কাজল মিয়া, আতিক ও রায়হান এ তিনকে পুলিশ গ্রেফতার করেছে। অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
চরশ্রীরামপুরের মৃত আবু সাঈদ মাস্টারের পুত্র নিহতের চাচাতো ভাই এ এফ এম জাহিদ হাসান বাবু জানান, চরশ্রীরামপুর মোড়ের বাজারে পলাশের মোবাইল, ফ্যাক্সিলোড, নগদ, রকেট ও বিকাশের ব্যবসা করতেন। দোকান বন্ধ করে সঙ্গে ৪/৫লাখ টাকাসহ বাড়ি ফিরছিলেন। সঙ্গে কয়েকটি মোবাইল ফোনও ছিলো। দুর্বৃত্তরা বাড়ি ফেরার পথে চরশ্রীরামপুরের ফজলুল হকের পুকুরপাড়ে এলে উপর্যুপুরি ছুরিকাঘাত ঘটনাস্থলেই হত্যা করে লাশ ফেলে রেখে যায়। নিহতের বড় ভাই মাহবুব কায়েস জুয়েল জানান, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল হক সরকার জানান, আমরা খবর পেয়ে এসে দেখি পলাশের লাশ রাস্তায় পড়ে রয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
পুত্র শোকে বারবার মোর্চা যাচ্ছেন মা সায়েদা বেগম। তিনি বারবার বকে যাচ্ছেন তোমরা আমার ছেলেকে ফিরিয়ে দাও, আমার ছেলেতো কোনদিন কারো সঙ্গে জোর টু শব্দটাও করে নাই, তাহলে তাকে কেন মেরে ফেললো। স্বামীর জন্য বারবার আর্তনাদ করছেন তার স্ত্রী লিমা আক্তার। নিহত পলাশের রয়েছে ৫মাসের শিশু সন্তান, তার নাম সাদিয়া নুর সাবা।
অপরদিকে নেত্রকোণা জেলার খালিজুড়ির লিপসিয়ায় সোমবার (২ আগস্ট/২০২১) ৩লাখ ৬০হাজার টাকা নিয়ে ধান কিনতে যাওয়া ধান ব্যবসায়ী আব্দুল মজিদের। বৃহস্পতিবার (৫ আগস্ট/২০২১) লিপসিয়ার চৌতারা বিলে নিহতের বস্তাবন্দি লাশ পাওয়া যায়। তিনি গৌরীপুর উপজেলার দারিয়াপুর গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র। এ ঘটনায় তার বড় ভাই আব্দুস সালাম বাদী হয়ে খালিয়াজুড়ি থানায় ৬আগস্ট মামলা দায়ের করেন। অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান জানান, হারারকান্দি গ্রামের বাদল মিয়া ও পাভেল মিয়াকে গ্রেফতার করে শনিবার বিজ্ঞ আদালতের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সোমবার (৯ আগস্ট/২০২১) আরো একজনকে গ্রেফতার করা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১