আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
দৈনিক বাহাদুর || স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত সময় : আগস্ট, ৯, ২০২১, ৯:২০ অপরাহ্ণ




অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন রানের লজ্জা ‘উপহার’ দিল বাংলাদেশ

বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন রানের লজ্জা ‘উপহার’ দিল বাংলাদেশ। টাইগারদের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন ৬২ রানে অল-আউট হলো স্ট্রেলিয়া। এর আগে ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটনে ৭৯ রানে অল-আউট হয়েছিল অস্ট্রেলিয়া, টি-টোয়েন্টিতে এতদিন সেটিই ছিল তাদের সর্বনিম্ন স্কোর।

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের শেষ টি-টোয়েন্টি ১২৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩.৪ ওভারে ৬২ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

৬০ রানের জয়ে ৪-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ। অসিদের ৬২ রানে গুঁড়িয়ে দিয়ে ৬০ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচের শেষ টি-টোয়েন্টি ১২৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৩.৪ ওভারে ৬২ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

ইনিংসের দ্বিতীয় ওভারে উইকেট হারায় অস্ট্রেলিয়া। নিজের প্রথম ওভারের প্রথম বলে দলীয় ৩ রানে ড্যান ক্রিস্টিয়ানকে আউট করে অসিদের ওপেনিং জুটি ভাঙেন নাসুম আহমেদ। এর আগে সিরিজের তৃতীয় ম্যাচে মাত্র ৮ রানে অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েডকে আউট করে ওপেনিং জুটি ভেঙে ছিলেন বাঁ-হাতি এ স্পিনার।

৩.৫ ভারে দলীয় ১৭ রানে নাসুমের দ্বিতীয় শিকার হন মিচেল মার্শ। সিরিজের আগের চার ম্যাচে ৪৫, ৪৫, ৫১ ও ১১ রান করা এ তারকা ব্যাটসম্যানকে এদিন ৪ রানের বেশি করতে দেননি নাসুম। নাসুম আহমেদ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদের পর মোহাম্মদ সাইফউদ্দিনের আঘাত। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় অস্ট্রেলিয়া।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করে উড়ন্ত সূচনা করা বাংলাদেশ শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১২২ রান করে। সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটিংয়ে নেমে শুভ সূচনা করেন দুই ওপেনার মেহেদি হাসান ও নাঈম শেখ। ৪.৩ ওভারে দলীয় ৪২ রানে সাজঘরে ফেরেন ব্যাটিংয়ে প্রমোশন নিয়ে ওপেন করা মেহেদি হাসান। সাজঘরে ফেরার আগে ১২ বলে ১৩ রান করেন এ অলরাউন্ডার।

দলীয় ৫৭ রানে ফেরেন অন্য ওপেনার মোহাম্মদ নাঈমও। ২৩ বলে এক চার ও এক ছক্কায় ২৩ রান করে ফেরেন তিনি। নাঈম আউট হওয়ার পর মাত্র ৩ রান ব্যবধানে অ্যাডাম জাম্পার বলে এলবিডব্লিউ সাকিব আল হাসান। ২০ বলে ১১ রান করার সুযোগ পান এ অলরাউন্ডার। সাকিব আউট হওয়ার পর দলীয় ৮৪ রানে ফেরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। সাজঘরে ফেরার আগে ১৪ বলে এক ছক্কায় করেন ১৯ রান। রিয়াদ আউট হওয়ার পর ৩৪ রানের ব্যবধানে ফেরেন সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।

টাইগার ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে অংশ নেয়ায় সম্মানজনক স্কোর গড়া সম্ভব হয়নি। ৮ উইকেট হারিয়ে ১২২ রান করে স্বাগতিকরা।অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস ও ডেন ক্রিস্টিয়ান দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট শিকার করেন অ্যাস্টন টার্নার, অ্যাস্টন অ্যাগার ও অ্যাডাম জাম্পা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১