ময়মনসিংহের গৌরীপুরের সাবেক জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সরকারের ২৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে রোববার (৮আগস্ট/২১) শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান। শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। অংশ নেন উপজেলা আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, সহনাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সরকার, সহনাটী ইউনিয়ন যুবলীগের সভাপতি সামছুল ইসলাম প্রমুখ।
নজরুল ইসলাম সরকার ১৯৯১সনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। জাতীয় সংসদ অধিবেশন শেষে মোটর সাইকেল যোগে গৌরীপুরে আসার পথে ১৯৯২সনের এই দিনে ময়মনসিংহ-ঢাকা সড়কের তুলা উন্নয়ন বোর্ডের সামনে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মারা যান।