আজ মঙ্গলবার ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
রফিক বিশ্বাস || নিজস্ব প্রতিবেদক, তারাকান্দা
  • প্রকাশিত সময় : আগস্ট, ৮, ২০২১, ৮:০৩ অপরাহ্ণ




ময়মনসিংহে ২২ দিনের শিশু সন্তানকে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি মায়ের

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বিসকা ইউনিয়নের লালমা মধ্যপাড়া গ্রামে নিজ ২২ দিনের শিশু সন্তানকে পুকুরের পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে সাবিকুন্নাহার (২১) নামের এক মা।

জানা গেছে,উপজেলার বিসকা ইউনিয়নের লালমা মধ্যপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে হুমায়ুনের সাথে ১ বৎসর আগে বিয়ে হয় কালনীকান্দা গ্রামের আঃরশিদের মেয়ে সাবিকুন্নাহার (২১) এর সাথে।এই দম্পতিরই ২২ দিনের শিশু সাইম।আদালতে নিজ ২২ দিনের শিশু সাইমকেই বাড়ির পিছনের পুকুরে ফেলে হত্যা করেছে বলে এই স্বীকারোক্তি দিয়েছে সাবিকুন্নাহার।

এ বিষয়ে তারাকান্দা থানা পুলিশের ওসি আবুল খায়ের এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইদুর রহমান জানান,গত ৬ আগষ্ট দিবাগত রাত আনুমানিক ১ টার সময় সাবিকুন্নাহার তাঁর শাশুরীর সাথে ঘুমিয়ে থাকা নিজের শিশু সন্তান সাইমকে বাড়ির পিছনের পুকুরে ফেলে হত্যা করে।এই ঘটনায় সাইমের বাবা হুমায়ুন কবীর বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনের নামে মামলা দায়ের করে, যার নং-৮।মামলা দায়েরের পর পুলিশী তদন্তের সময় সাবিকুন্নাহারকে ৭ আগষ্ট জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাবেকুন্নাহার সাইমকে পুকুরের পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করে।অতঃপর সাবেকুন্নাহারকে আজ ৮ আগষ্ট রোববার ৩০২/২০১/৩৪ ধারায় ময়মনসিংহের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দেওয়ান মনিরুজ্জামান এর আদালতে সোপর্দ করে পুলিশ।সেখানেই ১৬৪ ধারায় নিজ ২২ দিনের শিশু সাইমকে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেয় সাবিকুন্নাহার।

 

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১