আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
তাসাদদুল করিম || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : আগস্ট, ৬, ২০২১, ১০:৩১ পূর্বাহ্ণ




মেসির বিদায়ী বিবৃতিতে যা লিখল বার্সেলোনা

অবশেষে বার্সেলোনা ছাড়লেন আর্জেন্টাইন ফুটবলের জাদুকর লিওনেল মেসি। ক্লাবটির সঙ্গে দীর্ঘ ২১ বছরের বিচ্ছেদ ঘটল।

৫০ শতাংশ বেতন কমিয়ে খেলার ইচ্ছা জানিয়েও প্রিয় ক্লাবে আর থাকা হলো না তার। নতুন চুক্তিতে সই আর করা হলো না। মেসি এখন বার্সার সাবেক অধিনায়ক, সাবেক তারকা।

এক কথায় মেসি এখন কোনো ক্লাবেরই নন। গত ৩০ জুনই মেসি ফ্রি এজেন্ট হয়ে যান। তবে ওই সময় কোপা আমেরিকা নিয়ে ব্যস্ত থাকায় চুক্তি নবায়ন নিয়ে কোনো দৌড়ঝাপ দেখা যায়নি।

যদিও মেসিভক্ত ও বার্সা সমর্থকদের সভাপতি হুয়ান লাপোর্তা বারবারই আশ্বস্ত করেছিলেন, যে করেই হোক মেসি বার্সাতেই থাকছেন। চুক্তি কেবল সময়ের অপেক্ষা।

বৃহস্পতিবারও সারা দিন আশার বাণী শোনা গেছে। কিন্তু দিন পেরিয়ে যেতে না যেতেই গল্পের নাটকীয় মোড় নিল। বার্সেলোনার সঙ্গে বিচ্ছেদ ঘটল লিওনেল মেসির।

এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে ক্লাব বার্সেলোনা।

কিছুক্ষণ আগে ১০ নম্বর জার্সি পরিহিত মেসির ছবি শেয়ার টুইট করেছে বার্সেলোনা, ‘লিও মেসি বার্সায় আর নিয়মিত হচ্ছেন না। বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করেননি মেসি।’

বার্সা ও মেসি ছিলেন যেন মূদ্রার এপিঠ-ওপিঠ। মেসিকে অন্যক্লাবের জার্সিতে কল্পনাই করতে পারে না ফুটবলপ্রেমীরা।

আর সেই মেসির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেল বার্সার। প্রিয় তারকার এমন বিদায়ে নিজেদের ফেসবুক পেজে দীর্ঘ এক স্ট্যাটাস (বিবৃতি) দিয়েছে ক্লাব বার্সেলোনা।

পাঠকের উদ্দেশ্যে সেই বিবৃতি দেওয়া হলো –

‘ক্লাব (বার্সেলোনা) এবং খেলোয়াড় (মেসি) একটি সমঝোতায় পৌঁছানোর পর, আজই (বৃহস্পতিবার) তাদের নতুন চুক্তি সাক্ষরের সবকিছু প্রায় চূড়ান্তই ছিল। কিন্তু অর্থনৈতিক ও কাঠামোগত কিছু বাধার কারণে এটি সম্ভব হচ্ছে না।

স্প্যানিশ লিগের কিছু নিয়মের কারণে এ চুক্তি সাক্ষর করা যাচ্ছে না। যার ফলে মেসি আর বার্সেলোনায় থাকছেন না। দুই পক্ষই এতে গভীরভাবে দুঃখপ্রকাশ করছে। কেননা শেষ পর্যন্ত তাদের ইচ্ছা পূরণ হলো না।

এফসি বার্সেলোনার হয়ে অসামান্য অবদান রাখায় মেসির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছে ক্লাব। পাশাপাশি তার পরবর্তী পেশাদার ও ব্যক্তিগত জীবনের জন্যও শুভকামনা জানাচ্ছে বার্সেলোনা।’

প্রসঙ্গত ২০০০ সালের ১৭ সেপ্টেম্বর বার্সেলোনায় পা রেখেছিলেন মেসি। বয়স ছিল মাত্র ১৩ বছর। লিওনেল মেসি বার্সেলোনার প্রাণভোমরা হয়েছিলেন টানা ২১ বছর।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১