আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
শফিকুল ইসলাম অপু || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : আগস্ট, ৪, ২০২১, ১১:৫২ অপরাহ্ণ




‘আমার মৃত্যুর প্রতিবাদ করিও’ চিরকুট লিখে গৌরীপুরে পল্লী চিকিৎসকের আত্মহত্যা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের তাতকুড়া গ্রাম থেকে বুধবার (৩ আগস্ট/২০২১) ডা. সুনিল চন্দ্র আচার্য্যরে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মৃত সুধীর চন্দ্র আচার্য্যরে পুত্র। তিনি এলাকায় পল্লী চিকিৎসক হিসেবে মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন।
তার হৃদয় চন্দ্র আচার্য্য জানান, সোমবার দিবাগত রাতে হাফবিল্ডিংয়ের বারান্দার স্টিলের আড়ার সঙ্গে ফাঁসে ঝুলে তার বাবা সুনিল চন্দ্র আচার্য্য আত্মহত্যা করেন। লাশ উদ্ধারের সময় তার বাবার গলা থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটে লিখা (অবিকল) ‘রিতা, তার বাবা-মা ও দুই ভাই আমার মৃত্যুর জন্য দায়ী, মৃত্যুর সংবাদে ওরা আনন্দ করবে। আমার যদি কোন আপনজন থাকে তাহলে আমার মৃত্যুর প্রতিবাদ করিও। তাহলে আমার মৃত আত্মা শান্তি পাবে। ইতি- সুনীল আচার্য্য।’ এলাকাবাসী জানান, রিতা হলেন সুনিল চন্দ্র আচার্য্যরে স্ত্রী।
এ ঘটনায় গৌরীপুর থানায় অপমৃত্যু মামলা হয়েছে। নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী। তিনি জানান, ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ উদ্ধার করা হয়েছে। চিরকুট পাওয়া গেছে। ঘটনার তদন্ত চলছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১