আজ শুক্রবার ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
শ্যামল ঘোষ || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : আগস্ট, ৪, ২০২১, ১১:৪৭ অপরাহ্ণ




গৌরীপুরে বীজতলায় যাওয়ায় গর্ভবতী গাভীকে প্রহার, মৃত বাচ্চা প্রসব!

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের রসুলপুর গ্রামে বীজতলায় গর্ভবতী গাভী যাওয়ায় তাকে প্রহার ও প্রহারের কারণে মৃত বাছুর প্রসব করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার (৩ আগস্ট/২০২১) গৌরীপুর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে গাভীটির প্লাসেন্টা (জল) খালাস ও তদন্ত হয়েছে।
এ ঘটনায় গৌরীপুর থানার গাভীর মালিক রসুলপুর গ্রামের মৃত আবুবক্কর সিদ্দিকের পুত্র মো. শহিদ মিয়া বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। বুধবার (৪ আগস্ট/২০২১) অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী। তিনি জানান, অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার প্রতিবেশী বাদশা মিয়া ও জজ মিয়ার বীজতলায় গাভীটি চলে যায়। বীজতলা নষ্ট ও ধানের চারা খেয়ে ফেলায় গাভীটিকে প্রহার করা হয়। প্রহারের কারণে সোমবার রাতে গাভীটি মৃত বাছুর প্রসব। মঙ্গলবার গৌরীপুর প্রাণিসম্পদ হাসপাতালে গাভীটির পেটে আটকে থাকা প্লাসেন্টা (জল) খালাস ও মৃত বাছুর প্রসবের জন্য ডাক্তারী পরীক্ষা করা হয়। পশু হাসপাতালের উপহসকারী প্রাণিসম্পদ অফিসার মো. আরিফুল ইসলাম জানান, প্লাসেন্টা পচে গিয়েছে। হাসপাতালের ভেটেরেনারি সার্জন ডা. নাজনীন সুলতানা জানান, গাভীটির শরীরে এ মুহুর্তে আঘাতের তেমন কোনো চিহ্ন নেই। শরীরে আঘাত, ভেজাল খাবার, পেটে গ্যাস ও জেনেটিক কারণেও অসময়ে মৃত বাছুর প্রসব করে থাকে। গাভীর মালিক মো. শহিদ মিয়া জানান, শুধু গাভীতে নয়, মৃত বাছুরের শরীরেও ক্ষত দাগ রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১