আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
দৈনিক বাহাদুর || ডেস্ক
  • প্রকাশিত সময় : আগস্ট, ৪, ২০২১, ১:০০ পূর্বাহ্ণ




লকডাউনে গৌরীপুরে বাড়ছে চুরি

লকডাউনে ময়মনসিংহের গৌরীপুরে বাড়ছে চুরি। রোববার (১ আগস্ট/২০২১) দিবাগত রাতে শহরের কৃষ্ণপুরের রাধাকৃষ্ণ বিগ্রহ পূজা মন্দির মার্কেটে মো. আব্দুল মোতালিব এর কম্পিউটার ও স্টেশনারী এবং উৎপল সরকারের মনোহারী ও স্টেশনারী দোকানের শার্টারের তালা ভেঙে দুর্বৃত্ত্বরা চুরি করে।
আব্দুল মোতালিব জানান, ক্যাশ থেকে ৫হাজার টাকা ও অন্যান্য মালামাল ৪হাজার টাকা চুরি হয়েছে। উৎপল সরকার জানান, তার দোকানের শার্টারের তালা ভেঙে নগদ ৪হাজার টাকা ও ৬হাজার টাকার মালামাল চুরি গেছে। এ ঘটনায় গৌরীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অপরদিকে গত শনিবার দিবাগত রাতে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে কলাপসিবল গেইট ভেঙ্গে ও দরজার তালা ভেঙে মনিটর চুরি গেছে। একইরাতে গৌরীপুর সরকারি কলেজ কেন্টিনে চুরি হয়েছে। এছাড়াও নুরুল উলুম মাদরাসার দানবাক্স ভেঙে চুরি হয়েছে। গৌরীপুর স্টেশন রোড এলাকা থেকে একটি মোটর সাইকেল চুরি হয়েছে। শহরের ধানমহালে রতন মেডিকেল হলে চোরসিন্ডিকেট ঘরের ছালের টিনকেটে ভিতরে প্রবেশের চেষ্টা করে। ডবল সিলিং থাকায় চোরেরা ভিতরে প্রবেশ করতে পারেনি। চুরির সংরঞ্জাম ও ৮টি বস্তা পেলে রেখে যায়। পৌর শহরে কমিউনিটি পুলিশিংয়ের পাহারা থাকার পরেও মম টেলিকমের টিনের ছাল কেটে দু’বার চুরি সংঘটিত হয়েছে। কোনো মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ।
এদিকে চোরের প্রতিদিন উৎপাতের কারণে উপজেলার সহনাটী ইউনিয়নের পাছারবাজারে ব্যবসায়ীদের উদ্যোগে শুরু হয়েছে নৈশ প্রহরা। প্রতিরাতে ব্যবসায়ীরা তাদের মালামাল রক্ষার জন্য রাত জেগে পাহারা দিচ্ছেন। চুরি প্রসঙ্গে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চোরাইকৃত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১