আজ শুক্রবার ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা ময়মনসিংহে জারিয়া লোকাল ট্রেনে আগুন রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ করেছেন প্রধান বিচারপতি দেশের প্রতি দায়িত্বশীল হতে শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে পাপ্পু সাধারণ সম্পাদক হওয়ায় গৌরীপুরে আতশবাজি ফুঁটিয়ে আনন্দ উৎসব ময়মনসিংহ উত্তর জেলা যুবদলে সুজা সভাপতি পাপ্পু সম্পাদক ময়মনসিংহ জেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন গৌরীপুরে বিশ্ব ডায়াবেটিক দিবস ও বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কথার ছন্দে গণমানুষের মনের ভিতরের দু:খ কষ্টটা তুলে ধরতেন সাংবাদিক আজম জহিরুল ইসলাম। গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিক আজম জহিরের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল ও স্মরণসভা
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ২, ২০২১, ১০:২৭ পূর্বাহ্ণ




২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ২৩ মৃত্যু

বাহাদুর ডেস্ক :

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকালে গত ২৪ ঘণ্টার এই হিসাব জানিয়েছে কর্তৃপক্ষ।

হাসপাতালটিতে একদিনে সর্ব্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড এটিই। এদের মধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়ে এবং ১৬ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, রোববার সকাল ৮ টা থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত করোনায় মারা গেছেন- ময়মনসিংহের ৫ জন ও  নেত্রকোনার ২ জন। এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহের ১০ জন ও জামালপুরের ৩ জন, গাজীপুরের ২ জন ও নেত্রকোনার একজন।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে ২৩০ আসনের বিপরীতে বর্তমানে ৫৩৫ জন রোগী ভর্তি আছেন৷ যা এখন পর্যন্ত সর্ব্বোচ্চ। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২৫ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৬২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।

এদিকে ময়মনসিংহ জেলায় ৪ জেলায় ১ হাজার ৬১৭ টি নমুনা পরীক্ষা করে ৪৯৫ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। শনাক্তের হার ৩৯ দশমিক ৬১ শতাংশ বলে জানিয়েছে সিভিল সার্জন দপ্তর।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১২৩৪৫৭
৮৯১০১১১১৩৪
১৫১৬১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২
৯৩০