আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২১, ২০২০, ২:২০ অপরাহ্ণ




তাবিথের প্রচারে হামলার অভিযোগ

বাহাদুর ডেস্ক :

গাবতলীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে পর্বতার কলাবাজার এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে জনসংযোগে নামলে পুলিশের উপস্থিতিতে তার উপর হামলা হয় বলে অভিযোগ করেছেন ধানের শীষের এই প্রার্থী।

হামলার জন্য ঢাকা উত্তরের ৯ নং ওয়ার্ডে আওয়ামী লীগসমর্থিত কাউন্সিলর প্রার্থী ঠেলাগাড়ি প্রতীকের মুজিব সারোয়ার মাসুমের কর্মী-সমর্থকদের দায়ী করেছেন তাবিথ। তাবিথের সহযোগী মাহমুদ হাসান বলেন, তাবিথের মাথায় আঘাত লাগলেও তা গুরুতর না। তবে আহত বেশকজন নেতাকর্মীকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে তাবিথ বলেন, পেছন থেকে কাপুরুষের মতো আমাকে টার্গেট করে মারা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এ হামলাটি আমাদের কিছু কিছু পুলিশ কর্মকর্তার সামনে হয়েছে। আমাদের পক্ষে গণজোয়ারে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ হামলা করেছে।আমরা তাদের পাল্টা আঘাত করি নাই। শান্তিপূর্ণভাবে আমরা প্রচারণা চালাচ্ছি।

দারুস সালাম থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, ওইখানে কোনো হামলার ঘটনা ঘটেনি। দুইপক্ষ মিছিল করার সময় হাল্কা ধাক্কাধাক্কি হয়েছে। পরে দুই পক্ষকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১