আজ মঙ্গলবার ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার- পরিচ্ছন্নতা অভিযান গৌরীপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত গৌরীপুরে থানার পাশে মাদক নিয়ে ধরা খেলো যুবক, ভ্রাম্যমান আদালতের ১৫দিনের সাজা প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে-প্রধানমন্ত্রী নিষিদ্ধ ঘোষিত আ’লীগের অপতৎপরতা ও নৈরাজ্যের প্রতিবাদে গৌরীপুরে বিএনপির প্রতিবাদ মিছিল গৌরীপুরে রবীন্দ্র- নজরুল স্মরণ গৌরীপুরে সাকিব হত্যাকাণ্ডের জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ গৌরীপুরে একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ গৌরীপুরে আজিমুশ্বান ইসলামী দাওয়াতী জলসা রাবি বিএনসিসি’র প্রথম নারী সিইউও গৌরীপুরের কন্যা অপর্না
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ১, ২০২১, ৭:৪২ অপরাহ্ণ




গৌরীপুর স্বজন সমাবেশের উদ্যোগে বিশ্ব বন্ধু দিবস পালিত

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে রোববার (১ আগস্ট/২০২১) বিশ^ বন্ধু দিবস উপলক্ষে ‘শুভ সুন্দর কল্যাণকর কাজে স্বজন’ এ স্লোগানে বন্ধু হওয়ার আহবানে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী এবং ত্রাণ সামগ্রী করা হয়। বন্ধু দিবসের প্রারম্ভিক বক্তব্যে গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন বলেন, করোনাকালীন এ দুর্যোগে মানুষের বন্ধু, দেশের বন্ধু-রোগীর বন্ধু খুব প্রয়োজন। বিপদে বন্ধুর আসল পরিচয়। আসুন আমরা সামাজিক বন্ধু হই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক মোখলেছুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র ও এনটিটি স্বজন সমাবেশের সাবেক সভাপতি মো. নাজিম উদ্দিন রাতুল। তিনি বলেন, স্বজনরা মানুষের বন্ধু। বন্যাদুর্গত ও ঘুর্ণিঝড়ে বিপদগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনাকালীন দুর্যোগে স্বজন সমাবেশের টিম সাহসী ভূমিকা রেখে কাজ করে যাচ্ছে। আরো বক্তব্য রাখেন গৌরীপুর মানবাধিকার কমিশনের সহসভাপতি প্রভাষক মোশারফ হোসেন সোহেল, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, প্রতিভা মডেল স্কুলের সাবেক পরিচালক সৌমিত্র শেখর দাস, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক মো. সারোয়ার জাহান সোহেল, উপজেলা স্বজন সমাবেশের সাবেক দপ্তর সম্পাদক মো. নান্নু মিয়া, গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদরাসার অফিস সহায়ক মো. আজিজুল হক, দৈনিক বাহাদুর ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম প্রমুখ।

 

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১